ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গেই দুই উপদেষ্টার পদত্যাগ কার্যকর হবে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগটি নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে। সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা দুই উপদেষ্টার ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেছেন এবং সরকারের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা পরবর্তী জীবনে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।


শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়ার কথা থাকায় সরকার শুরু থেকেই বিষয়টি জানিয়েছিল। কিছু তথাকথিত ব্যক্তি ও সিনিয়র সাংবাদিকের সন্দেহ এবং মতামত প্রচারণার অংশ হলেও তা ভোটের ফলাফলের ওপর কোনো প্রভাব ফেলবে না।


ads
ads
ads

Our Facebook Page

↑